বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না : অহনা

মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন। এরপরই ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান।

এবার এক সাক্ষাৎকারে আবারও নিজের পোশাক-হিজাব প্রসঙ্গে কথা বলতে দেখা গেল অহনাকে। যেখানে তিনি বললেন, ‘নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।’

এই অভিনেত্রী বলেন, ‘আমার হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। যে কারণে এসব এখন আর দেখারই চেষ্টা করি না।’

আক্ষেপ প্রকাশ করে অহনা বলেন, ‘নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকাউন্ট পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।’

এর আগে ওমরাহ পালন শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।’

অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান।

অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে। যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’

প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.