বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি। তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ধরেন হিরো আলম।

তিনি বলেন, অনেকবার মাফ করেছি রিয়া মনিকে। আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো প্রমাণসহ দিতে হবে। এ সময় কোরআন শরিফ হাতে নিয়ে হিরো আলম নিজেকে নির্দোষ দাবি করেন।

হিরো আলম বলেন, সে (রিয়া মনি) আমার সাথে ক্যাচাল হলে অন্য ছেলেদের সাথে গান করে, মদ খায়, বারে যায়। অথচ কোরআন শরিফ ছুঁয়ে বলছিল- আমি জীবনে মদ খামু না, বারে যামু না। যে মেয়ে কোরআন শরিফকে এমন অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তাঁর প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান। পালিত বাবার মরদেহ নিয়ে বুধবার (১৬ এপ্রিল) বগুড়ায় বাড়িতে দাফন করেন তিনি।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ঘোষণা দেন। এ নিয়ে রিয়া মনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করেন।

৮ জনের বিরুদ্ধে হিরো আলমের হত্যাচেষ্টা মামলা
বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছিলেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না?’

এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়া মনি গণমাধ্যমে পাল্টা জবাব দেন। তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম), যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রথম সাবিহা আক্তার সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রীর ঘরে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এরপর ঢাকায় গিয়ে মডেল নুসরাত জাহান নামে একজনকে বিয়ে করেন। সবশেষে রিয়া মনিকে বিয়ে করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.