বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আইএমডিবির জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় শাকিবের ‘বরবাদ’

বিশ্বখ্যাত অনলাইন ভিত্তিক সিনেমার তথ্যভান্ডার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেস) জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় উঠে এসেছে বাংলাদেশের সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত এই সিনেমাটি তালিকার ৪৪তম স্থানে অবস্থান করছে।

আইএমডিবির চার্ট বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকার শীর্ষে রয়েছে হলিউডের ‘আ মাইনক্রাফট মুভি’। সেই সঙ্গে তালিকায় স্থান পেয়েছে ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো বিশ্বখ্যাত সিনেমাগুলো। এই সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘বরবাদ’, যা আইএমডিবিতে ৭.৪ রেটিং পেয়েছে।

বরবাদ সিনেমাটি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পাশাপাশি চলতি মাসেই ইতালি, মালয়েশিয়াতেও মুক্তি পাবে বরবাদ সিনেমাটি।

আইএমডিবির জনপ্রিয় ১০০ তালিকায় মধ্যে স্থান পাওয়ায় সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে ঢাকাই সিনেমার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির ১৭ দিন পার হলেও সিনেমাটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.