শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

দূষণবিরোধী অভিযানে ৬৪৮ ইটভাটা বন্ধ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদফতর গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারাদেশে দূষণবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ৭৭৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলার মাধ্যমে মোট ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ২১০টি ইটভাটা বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটায় কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং ৭টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়াও একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে ৮ ট্রাক সীসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

অপরদিকে গত ১০ এপ্রিল ঢাকা মহানগরের গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণ করার দায়ে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে আমিনবাজারে অবৈধ সীসা ব্যাটারি গলানোর একটি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে কারখানাটি উচ্ছেদ করা হয়েছে এবং যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গাজীপুরে জলাধার ভরাটের অভিযোগে একজনকে সতর্ক করা হয়েছে এবং ৫ দিনের মধ্যে পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ ও দিনাজপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মামলায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে এবং ৬টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.