শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

“শরীর বললেই সিদ্ধান্ত, এখনই নয় অবসর”, আইপিএল নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএল থেকে কবে বিদায় নেবেন মহেন্দ্র সিং ধোনি—প্রশ্নটা ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছিল অনেক দিন ধরেই। চলতি আসরেও গুঞ্জন ছিল, এটিই হয়তো শেষবার মাঠে দেখা যাবে ‘ক্যাপ্টেন কুল’-কে। তবে এবার নিজেই স্পষ্ট করলেন অবস্থান—এখনই অবসর নিচ্ছেন না।

সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক ধোনি বলেন, “আসলে সিদ্ধান্তটা আমি নেব না, আমার শরীর নেবে। এখনই অবসর নিয়ে ভাবছি না। আমি এখনো খেলাটা উপভোগ করছি, একদম শিশুর মতো।”

চার দশক পেরিয়ে ৪৩-এ পা দেওয়া ধোনি এখন শুধুমাত্র আইপিএলেই খেলেন। জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট থেকে অনেক আগেই সরে এসেছেন। তবুও আইপিএলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। বরং এখনও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে মাঠ মাতাচ্ছেন।

ধোনি বলেন, “২০২৫ আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৪৪। তারপর ১০ মাস সময় পাব ভাবার। আরও খেলব না ছেড়ে দেব, তখন চিন্তা করব।”

সাক্ষাৎকারে ধোনির স্ত্রী এবং মেয়ের কথোপকথনে “শেষ ম্যাচ” শব্দটি ভেসে আসায় আবারও তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়। এই নিয়ে তিনি বলেন, আপাতত তেমন কিছু ভাবছেন না, পুরোপুরি শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে তার সিদ্ধান্ত।

আইপিএলের প্রতি ভালোবাসা প্রকাশ করে ধোনি জানান, “ছোটবেলায় যেভাবে খেলাটা উপভোগ করতাম, এখনও ঠিক সেভাবেই উপভোগ করছি। খেলাটা সোজা মনে হলেও মাঠে সহজ নয়। তবে আমি সাদামাটা মনোভাবেই খেলতে চাই।”

ধোনির এই বক্তব্যে আপাতত স্বস্তিতে তার ভক্তরা। অন্তত আরও একটি আইপিএল মৌসুমে দেখা যাবে প্রিয় ‍‍`থালা‍‍`কে মাঠে। অবসর নয়, ধোনি এখনো ক্রিকেটটাকে বুকে আগলে ধরে রাখতে চান ঠিক সেই পুরনো প্রেমের মতোই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.