বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আবিদা ইসলাম (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, বশিকপুরের কাচারি বাড়ির সাবেক ফ্যাসিস্ট সরকারের দলীয় কর্মী ওহিদ ঈদের আগেরদিন বাড়িতে আসে। পরে ওই এলাকার সন্ত্রাসী ইউছুফসহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তিনি না গেলে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘটনার সময় ওহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এসময় সন্ত্রাসীরা ওহিদকে গুলি করে। এক পর্যায়ে ওহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনেন স্বজনরা। তবে শিশুটির বাবা ইব্রাহিম গণমাধ্যমকে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি। ওহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.