আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।
এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রীম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।
ঈদের বাকি আরও কিছু দিন। পরে গেলে অনেক ভোগান্তি বাড়তে পারে, তাই আগভাগেই বাড়ির পথ ধরছেন রাজধানীর অনেকেই। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা।








