শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিপ্লবী চেতনায় আজ আত্মপ্রকাশ ঘটছে জাতীয় নাগরিক পার্টির

মানিক মিয়া এভিনিউতে আজ আত্মপ্রকাশ হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এই দলটি ব্যক্তি নয় বরং মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে গঠিত হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।

সম্ভাব্য ১৫১ সদস্যবিশিষ্ট দলের শীর্ষ ৭ পদের নাম প্রকাশ হয়েছে। নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পাবে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া। ক্ষমতার বিকেন্দ্রীকরণে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান তারা।

আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘিরে আলোচনা এখন সবখানে। নাম, নেতৃত্ব আর মার্কা নিয়ে যেমন আগ্রহ আছে, তেমনি তরুণদের  এই দলটির নির্বাচনী ভাবনা ঘিরেও আলোচনা আছে।

জনগণের প্রত্যাশা পূরণে দলটির নামেও থাকছে ছাত্র-জনতার বিপ্ল¬বী চেতনা। যার নাম দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই রাজনৈতিক দলের আহবায়ক হিসেবে থাকবেন নাহিদ ইসলাম,সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুলাহ। এছাড়াও, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে থাকবেন সামান্তা শারমিন, প্রধান সম্বনয়কারী নাসীরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসউদ।

নতুন রাজনৈতিক দল হচ্ছে সম্ভাব্য ১৫১ সদস্য বিশিষ্ট।  যেখানে জেষ্ঠ্য ও যুগ্ম আহবায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক, মুখপাত্র, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে থাকতে পারে।

ব্যক্তিকেন্দ্রিক মতাদর্শের বাইরে গিয়ে নতুন এই দলটি গঠিত হচ্ছে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে। যেখানে নতুন বন্দোবস্তে থাকছে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ঐক্যমত্যের ভিত্তি। দলের হয়ে থাকছে না কোনো লেজুড়ভিত্তিক ছাত্র সংগঠন।

ক্ষমতার বিকেন্দ্রীকরণে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় নতুন দলটি। তাই সাংগাঠনিক কাঠামো ঢেলে সাজানো হয়েছে তৃণমূল থেকেই।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গীকার- দেশের প্রজাদের নাগরিক গড়ে তোলার। অন্য দলগুলোর প্রতি আহবান দেশ-জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.