শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘শিক্ষাপ্রতিষ্ঠানে আর কখনো সন্ত্রাসী রাজনীতি চলতে দেওয়া হবে না’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আর কখনো সন্ত্রাসী রাজনীতি চলতে দেওয়া হবে না। ছাত্রদল একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমরা দায়িত্ব নিচ্ছি, দেশের শিক্ষাঙ্গনে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। ছাত্রদের মধ্যে ভীতি নয়, গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে নারী নেতৃত্বকে সামনে আনতে হবে এবং তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে কলেজ ও মাদ্রাসার ইউনিটের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, যুগ্ম সম্পাদক আল মামুন, এস এম রাকিবুল ইসলাম আকাশসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সম্মেলনে ছাত্রদল নেতারা গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.