শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডিপিএলে খেলা হচ্ছেনা সাকিবের!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী মৌসুমের জন্য গতকাল অনলাইনের মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব আল হাসান।

তবে দলবদলের দ্বিতীয় দিন ২৩ ফেব্রুয়ারি (রবিবার) তার নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

এদিকে সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেছেন, আপনারা সকলেই জানেন গতকাল সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দল-বদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিব আল হাসানের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন আপাতত উনার দল-বদলটা স্থগিত রাখার জন্য।

সাকিবের চিঠি প্রসঙ্গে এই কর্মকর্তা আরও বলেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়েছি সাকিব আল হাসানের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে, সেই আবেদনটা আমরা ক্লাবের পক্ষ থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন, আপনারা জানেন সে দেশে আসতে পারছেন না। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।

এর আগে ২২ ফেব্রুয়ারি (শনিবার) ডিপিএলের দলবদলের প্রথমদিনে সাকিবকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা ছিল আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।

এ বিষয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর মালিক লুৎফর রহমান বাদল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সবচেয়ে বড় আকর্ষণ সাকিব হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতেই ছিল। ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় নিউজ।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.