শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বাংলাদেশে অর্থায়ন ও সংষ্কারে সহায়তার আশ্বাস পুণর্ব্যক্ত করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বাংলাদেশের সংষ্কারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আয়ারল্যান্ডও। এদিকে, সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে এক সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এসময় অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য কর প্রশাসন ও কর নীতিকে পৃথক করার আহ্বানও জানান রাইজার।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে গেলে, জুলাই সনদ স্বাক্ষরিত হবে। যা অন্তর্বর্তী সরকার এবং পরে রাজনৈতিক সরকার দ্বারা বাস্তবায়িত হবে।

আলাদা এক সাক্ষাতে সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন তার সাথে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। এসময় পারস্পরিক স্বার্থ এবং বিশ্বব্যাপী ইউএসএআইডির কাজ স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের ফল নিয়ে আলোচনা করেন তারা।

এদিকে, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আশ্বাসও দিয়েছেন কেলি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.