২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে কর্মী সম্মেলনে আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে দলের নায়েবে আমীর বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দেয়া ঠিক হবে না।
দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হলো জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে লক্ষাধিক নেতাকর্মী এই সম্মেলনে যোগ দেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান।
আমির বলে, ২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে দেশবিরোধী ষড়যন্ত্র করছে তা মোকাবেলা করা হবে।








