শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১২ বছর পর সান্তোসে ফিরলেন নেইমার

প্রায় ১২ বছর ইউরোপের দুই শীর্ষ ক্লাবে (স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি) খেলার পর এবং সৌদি আরবে (আল হিলাল) সংক্ষিপ্ত সময় কাটান নেইমার। এরপর পুনরায় নিজের দেশ ব্রাজিলে পেশাদার ফুটবল খেলায় ফিরেছেন নেইমার জুনিয়র।

শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করেন নেইমার। এরই ধারাবাহিকতায় বুধবার মাঠে পুনরায় অভিষেক হয় তার। ৩৩ তম জন্মদিনে প্রিয় ক্লাব সান্তোসের জার্সি গায়ে মাঠ মাতান নেইমার। বোতাফোগো এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তাকে এবং তার পায়ের জাদু দেখার জন্য দূরদূরান্ত থেকে এসেছেন হাজার হাজার ফুটবলভক্ত।

নেইমারের নামার সময় সান্তোস এগিয়ে ১-০ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে রয়েছে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা।

এক সময় বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত নেইমার ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। কিন্তু ব্রাজিলের হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ খেলার কিছুদিন পর এসিএল ইনজুরিতে পড়েন তিনি।

নেইমারকে ছাড়াই গত মৌসুমে সৌদি লিগ জিততে সক্ষম হয় আল হিলাল। ব্রাজিলিয়ানের সঙ্গে আল হিলালের চুক্তি ছিল চলতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আয়োজনে ১৫ জুন শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১৩ জুলাই পর্যন্ত।

নেইমার বারবার ইনজুরিতে পড়ায় আল হিলাল বিরক্ত হয়ে যায়। অন্যদিকে নেইমারেরও ঘরে ফেরার ইচ্ছে প্রবল শুরু করে। সব মিলিয়ে সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে দুই পক্ষ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.