শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না’

নির্বাচনে কোনো প্রার্থী ৪০ শতাংশের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ ছাড়া গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা কোনো অসৎ উদ্দেশ্যে নয় বরং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। এটি কোনো অসৎ উদ্দেশ্যে নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বিচারের জন্য একটি বিশেষ কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যর্থতার কারণ ও সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নেবে কি না, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কি না তা সিদ্ধান্ত নেবে দেশের জনগন ও রাজনৈতিক দল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.