বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।  আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন।  দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে  ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার  দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে  লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘ দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা এটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.