সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক।
এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার চাচা তারিক সিদ্দিকসহ চারজনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। আর প্রায় ৬ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা হয়েছে শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত? তা ঘাটতে গিয়ে প্রাথামিক তথ্যে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটানোর সত্যতা পেয়েছে দুদক। বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।








