কক্সবাজার কলাতলি ডিসি পাহাড়া এলাকা থেকে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৭ই জানুয়ারি) নিখোঁজের ৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম, আল মাহমুদ হক আহাদ।
পুলিশ জানায়, স্থানীয় ৫ বছরের শিশু আহাদের মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শিশুর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।








