শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিম!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানকে খেলানোর চেষ্টার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে জন্য অনেক কাঠখড় পোড়ানোর ব্যাপার থাকলেও তা একদমই নেই তামিম ইকবালের ক্ষেত্রে। কিন্তু তিনি আদৌ খেলতে চান কি না, সেই প্রশ্নের সুনিশ্চিত কোনো উত্তর এখন পর্যন্ত নেই। না থাকলেও বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি পরিকল্পনায় আছেন এ দুই তারকা ক্রিকেটারই।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে আইসিসিতে অংশগ্রহণকারী আট দেশের দল জমা দিতে হবে। সে জন্য আপাতত ১৯ ক্রিকেটারের যে তালিকা করেছেন নির্বাচকরা, তাতে সাকিবের পাশাপাশি তামিমও আছেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বিসিবি ১২ জানুয়ারি নিজেদের দল জমা দেবে বলে জানা গেছে।

যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে সূত্র নিশ্চিত করেছে, সাকিব-তামিম ছাড়াও অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও আছেন ১৯ সদস্যের খসড়া দলে। নতুন কোনো চমক নেই।
মূলত ওয়ানডে দলের নিয়মিত পারফরমাররাই সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তাবিত দলে।

তবে সোমবার এক নির্বাচক জানিয়েছেন, দল গঠনে বিপিএলের কয়েক রাউন্ডের পারফরম্যান্সকেও মূল্যায়ন করবেন তাঁরা। নিয়মিত ওয়ানডে যাঁরা খেলেন, তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.