বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

শীতে পা ফাটা রোধে মানতে হবে যেসব নিয়ম

শীতে পায়ের গোড়ালি ফাটার সমস্যা ছেলেমেয়ে সবার মধ্যেই দেখা যায়। প্রতি রাতে পেট্রোলিয়াম জেলি বা ফুট ক্রিম ব্যবহার করা অথবা বাইরে থেকে ঘুরে এসে ভাল করে পা ধুয়ে নেয়াই শুধু পায়ের যত্নের শেষ কথা নয়। পায়ের খেয়াল রাখতে নজর দিতে হবে জুতো বাছাইয়ের ক্ষেত্রেও। আর পা সব সময় শুকনো রাখার চেষ্টা করতে হবে। তবে কিছু নিয়ম মানলে পায়ের ত্বক থাকবে কোমল ও পরিষ্কার।

১. সঠিক ময়েশ্চারাইজার

অলিভ তেল কিংবা পেট্রোলিয়াম জেলি পায়ে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসাবে। এতে পায়ের ত্বক নরম এবং টান টান থাকবে। তবে ময়েশ্চরাইজার ব্যবহারের আগে পা হালকা গরম পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে ভাল করে ঘষে স্ক্রাব করে নিতে হবে। তার পর ময়েশ্চরাইজার লাগিয়ে মোজা পরে নিন। এতে পায়ের ত্বকে জমে থাকা ময়লা উঠে যাবে। প্রতিদিন এই নিয়ম মেনে চলুন।

শীতকালে রাতে শোবার আগে পায়ে পেট্রোলিয়াম জেলি, অলিভ তেল, নারিকেল তেল ও মধু ব্যবহার করতে হবে।
এছাড়াও হাতে পরিমাণ মতো মধু নিয়ে গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে এই নিয়ম মেনে চলুন। কয়েকদিনেই পার্থক্য চোখে পড়বে।

২. নারিকেল তেল

নারিকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগানও দেয়। একই সঙ্গে ত্বক থেকে মৃত কোষগুলো সরিয়ে ত্বককে আরো সজীব করে তোলে। পায়ের গোড়ালি ফাটা ঠেকাতে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল তেল নিয়ে পুরো পায়ে ভালোভাবে মালিশ করবেন। এরপর মোজা পরে ঘুমাতে যাবেন। শীতে পা ভালো থাকবে।

৩. সুতির মোজা পরুন

পায়ের ত্বকের কথা ভেবে সুতির মোজার উপর ভরসা রাখতে পারেন। তবে দিনে একটানা সাত-আট ঘণ্টা এক মোজা পরার পর, পরের দিন আর সে মোজা পরবেন না। মোজা নোং‌রা না হলে বা তেমন গন্ধ না হলে অনেকেই একই মোজা পর পর দু’দিন ব্যবহার করেন। পায়ের জন্য এই অভ্যাস অত্যন্ত খারাপ। ঘাম না হলেও মোজা এক টানা পরলে পায়ে নানা ফাঙ্গাল সংক্রমণ হয়। তবে মোজা পরার আগে পা মুছে নিন। ভেজা পায়ে মোজা পরা ঠিক হবে না। ময়েশ্চারাইজার ব্যবহারের পর মোজা পরতে হবে

৪. নখের যত্ন

পায়ের যত্নের পাশাপাশি নখের যত্নও নিতে হবে। নখ ঠিক ভাবে কাটতে হবে। নখ শুধু কাটলে হবে না। নখ পরিষ্কারও করতে হবে। ময়লা জমে নখের সংক্রমণ থেকেও পায়ের ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.