শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় জাতীয়তাবাদী ছাত্রদল নকলা উপজেলা শাখার আহ্বায়ক রাসেল সরকারের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতেই উপজেলা ছাত্রদলের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার।
পরবর্তী কর্মসূচী হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নকলার রাজপথ প্রদক্ষিণ ক’রে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সবশেষে এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রজব আলী, পৌর যুবদলের সদস্য সচিব সাদেক হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার হোসেন মিন্টু, ও সদস্য দেওয়ান মনিহার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জালাল, দেওয়ান সোনাহার, দেওয়ান সৌরভসহ ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








