দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্যরা অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন চলছে। সম্মেলনে সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং তারা কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।
সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে ছাত্রশিবিরের কেবল সদস্যরাই উপস্থিত আছেন পাশাপাশি জামায়াতে ইসলামীর কিছু নেতা এবং দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত আছেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ জানান, সম্মেলনে শুধু সংগঠনের সর্বোচ্চ স্তরের সদস্য, প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।














