শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫, থাকছে নতুনত্ব

নতুন দেশে নতুন স্বপ্ন, তাই নতুন আঙ্গিকে বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জুলাই গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে তুলে ধরতে থাকবে বিশেষ প্যাভিলিয়ন। এবার সাতটি দেশ মেলায় অংশগ্রহণ করবে। এতে মোট ১১টি প্যাভেলিয়নে দেশ-বিদেশ মিলে ৩৬২টি স্টল থাকবে।

ক্রেতা-দর্শনার্থীদের টিকিট কাটা ও যাতায়াতে এবার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হবে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫। গত কয়েক বছরের ধারাবাহিকতায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেই বসবে মেলা।

ইপিবি জানিয়েছে, ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ

জানা গেছে, এবারের মেলায় নতুনত্ব থাকছে। এর মধ্যে- মেলায় প্রবেশের টিকিট কেনা যাবে অনলাইনে। পরে অনলাইনে দেওয়া কিউআর কোড মেলা গেটে স্ক্যান করে প্রবেশ করা যাবে।

মেলায় থাকবে গণঅভ্যুত্থানের দুই প্যাভিলিয়ন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মেলায় দুটি প্যাভিলিয়ন থাকবে। সেখানে তুলে ধরা হবে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকা ও আকাঙ্ক্ষা। এতে সাধারণ মানুষ গণঅভ্যুত্থানের বিষয়ে জানতে পারবেন।

এবার অনলাইনে টিকিট কেনা যাবে। টিকিট কিনতে নগদ, বিকাশসহ অনলাইন গেটওয়েগুলো ব্যবহার করা যাবে। এছাড়া অনলাইনে টিকিট কাটার পর একটি কিউআর কোড দেওয়া হবে। মেলার গেটে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে।

প্রতিবার বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিস থাকলেও এবার এর সঙ্গে যুক্ত করা হয়েছে উবার সেবা। কনসেশন রেটে উবারে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মেলার সবগুলো পয়েন্ট থেকে উবার সার্ভিস দেবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারও বিআরটিসির ২০০টির বেশি বাস থাকবে।

বিদেশিদের সুবিধার্থে থাকবে সোর্সিং কর্নার

এবার বাণিজ্য মেলায় থাকবে সোর্সিং কর্নার। সেখানে গার্মেন্টস ও লেদারসহ বাংলাদেশের প্রধান প্রধান এক্সপোর্ট আইটেমগুলো প্রদর্শন করা হবে। এই সোর্সিং পয়েন্টের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশের এক্সপোর্ট আইটেমগুলোর বিষয়ে জানতে পারবেন। এছাড়া প্রত্যেক সপ্তাহে এক্সপোর্ট পণ্যের উপর একটি করে সেমিনার থাকবে।

ইপিবি সূত্রে জানা গেছে, এবার মেলায় পরিচ্ছন্নতার জন্য দুটি টিম কাজ করবে। এছাড়া পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য ও প্রকাশনা শাখার পরিচালক (যুগ্ম সচিব) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, এবার অনলাইনে টিকিট কেনা যাবে। একটি টেক কোম্পানিকে টিকিট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ দিয়েছি। এই কোম্পানি বাণিজ্য মেলায় প্রবেশের জন্য আলাদা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করবে। টিকিট কিনতে নগদ, বিকাশসহ অনলাইন গেটওয়েগুলো ব্যবহার করা যাবে। এছাড়া অনলাইনে টিকিট কাটার পর একটি কিউআর কোড দেওয়া হবে। মেলার গেটে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে।

তিনি বলেন, এবার মেলায় থাকবে জুলাই চত্বর। সেখানে তুলে ধরা হবে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকা ও আকাঙ্ক্ষা। সাধারণ মানুষ গণঅভ্যুত্থানের বিষয়ে জানতে পারবেন।

দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ২০২০ সাল পর্যন্ত মেলা হয়েছে আগারগাঁও শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা বসেনি। এরপর ২০২২ সাল থেকে পূর্বাচলে বসছে এ আন্তর্জাতিক মেলা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.