বিডিআর বিদ্রোহের ঘটনায় নির্মোহভাবে তদন্ত কাজ চালানো হবে বলে জানিয়েছেন এ ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ল. ম. ফজলুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের সাথে কথা বলে কমিশন চেয়ারম্যান জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি। যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। নির্ধারিত তিন মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়ার কথা জানান কমিশন চেয়ারম্যান।














