বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

ডিম খেলে শিশুর উচ্চতা বাড়ে!

শিশুর ভালো উচ্চতার জন্য তার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেয়া খুবই জরুরি। তবে অনেক সময় স্বাস্থ্যকর জিনিস খাওয়ানো সত্ত্বেও শিশুর বৃদ্ধি হয় না। একটি শিশুর উচ্চতা তাদের পিতামাতার উচ্চতার ওপরও নির্ভর করে। আপনার শিশুর উচ্চতা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এতে শিশুর শারীরিক ও মানসিক উভয় বিকাশ ঘটবে।

ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো। আর ডিম এমন একটি খাবার, যার প্রতি সবারই কমবেশি টান আছে। বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করে না। আবার খাদ্যতালিকায় ডিমের পদ থাকলে বড়দের মুখেও হাসি ফোটে। ডিমের স্বাদ নিয়ে ছোট-বড় দুপক্ষই একমত।

শরীরের প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিয়ে থাকে ডিম। আর আপনার শিশুর শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও ডিম সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো ভাবনা থাকে না।

ডিম খেলে লম্বা হওয়া যায় এ কথা ঠিক। কারণ শরীরে প্রোটিনের জোগান দেয় ডিম। সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন৬, ভিটামিন১২, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, থিয়ামিন, আয়রন, জিংক, ভিটামিন ডিসহ নানা উপকারী উপাদান।

পুষ্টিবিদরা বলেছেন— ডিম শিশুর উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না। ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে।

ডিমে এমন কিছু উপাদান রয়েছে, যা উচ্চতা বাড়িয়ে তোলে। প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায়, তা হলে উপকার পাওয়া যাবে। তবে শুধু ডিম খাওয়ালে তো চলবে না। পাশাপাশি দৌড়ঝাঁপও করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.