বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কলকাতায় গ্রেফতার আওয়ামী লীগের ৪ নেতাকর্মী জামিনে মুক্ত

কলকাতায় গ্রেপ্তার সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা জামিন পেয়েছেন।

গতকাল বুধবার রাতে ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মুক্তি পাওয়া নেতারা হলেন– সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও নগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন।

গতকাল রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, মুক্তি পাওয়া নেতাদের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা শিলংয়ে রয়েছেন।

মেঘালয় রাজ্যের ডাউকি থানায় দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার রাতে কলকাতা শহরের হাতিয়াড়া এলাকার একটি বাসা থেকে এ চার নেতাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পরে বারাসাত কলকাতা জেলা দায়রা আদালতের বিশেষ ক্রিমিনাল আদালতে তাদের হাজির করা হয়। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী তাদেরকে মেঘালয়ের জোয়াই থানার নেয় পুলিশ। বুধবার তাদের জামিনের আবেদন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। রাতেই তারা মুক্তি পান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.