বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ফতেহপুরের নুরি জামে মসজিদের একাংশ ভেঙে ফেলা হচ্ছে

ফতেহপুর শহরে অবস্থিত মসজিদটির নাম নুরি জামে মসজিদ। এই শহরে ১৮০ বছরের পুরোনো এই মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে।

ফতেহপুর জেলা প্রশাসন জানিয়েছে, বান্দা–ফতেহপুর সড়কের ওপর সেই মসজিদের একাংশ পড়ে ছিল। এ কারণে মঙ্গলবার মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়েছে।

এর একাংশ ভেঙে ফেলার বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, মসজিদের একাংশ সড়কের ওপর পড়ায় বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের পরও সেই অংশ ভাঙা হয়নি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অর্থ ও রাজস্ব) অবিনাশ ত্রিপাঠি বলেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে। তবে এ নিয়ে এখনো শুনানির দিন ধার্য হয়নি। মসজিদের যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে, তা বর্ধিত অংশ। মূল ভবন অক্ষত রয়েছে।

অবিনাশ ত্রিপাঠি আরও বলেন, গত আগস্টে গণপূর্ত বিভাগ সড়কের ওপর নির্মিত স্থাপনা সরাতে বিভিন্ন বাড়ির মালিক, দোকানদার, নুরি জামে মসজিদ কমিটিসহ ১৩৯ জনকে নোটিশ দেয়।

অন্যরা সড়কের ওপর নির্মিত অংশ সরিয়ে নিয়েছে, মসজিদ কমিটি দোকান সরিয়েছে, কিন্তু মসজিদের অংশটি সরায়নি। গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের অংশ ভাঙেনি। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.