সর্বশেষ জরিপে জানা গেল, সারাদেশে নদ-নদীর সংখ্যা মাত্র ১,১৫৬টি!
মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডে পানি ভবনে নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে খসড়া এ তালিকা প্রকাশ করে পানি সম্পদ মন্ত্রণালয়।
আগামী বাংলা নববর্ষের দিন নদী ও খালের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে নদীগুলোর নাম বাদ পড়েছে তা যাচাই করে সংযোজন করা হবে। সঠিকভাবে নদীর সংখ্যা নির্ধারণ করা হবে।
এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নদীর দখলদারদের তালিকা চূড়ান্ত হয়েছে। দূষণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।








