টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০ টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা।
তারা দুইজন রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, নিহতরা বাবা ও ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।








