দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসময় তিনি বলেন কোন সাম্প্রদায়িক কার্যক্রম বরদাশত করা হবে না।
কূটনীতিকদের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং এসব কথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন ভারতের মিডিয়া এদেশের হিন্দুদের নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে গ্লোবাল ক্যাম্পেইন চলছে। এটা একটা বিশেষ গোষ্ঠীর জন্য করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
চিন্ময় দাসকে গ্রেফতার আইন অনুযায়ী হয়েছে বলে জানান তিনি। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিকভাবে সঠিক হয়নি বলে মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা।








