আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ ক্রিকেট দল। বিনা উইকেটে ৫২ তোলার পর, স্কোর বোর্ডে আর ২০ রান যোগ করতেই নেই চারটি উইকেট।
ভালো শুরুর পরও পুরোনো রোগ পেয়ে বসেছে বাংলাদেশকে। আজ শুরুতে দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান ভালো করছিলেন। আফগান বোলারদের ভালোমতোই সামাল দিচ্ছিলেন। দুজন মিলে স্কোর বোর্ডে তুলে ফেলেন ৫২ রান। এরপর আজমাতুল্লাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সৌম্য।
১০ম ওভারে নবীর প্রথম বলেই কাভার পয়েন্ট অঞ্চলে হাশমতউল্লাহকে ক্যাচ দেন তানজিদ। ২৯ বলে ১৯ রানে ফিরেন। এরপর ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকির। ১১তম ওভারের দ্বিতীয় পয়েন্টে বল ঠেলে সিঙ্গেল নিতে ঝুঁকেছিলেন মিরাজ। অপর প্রান্তে থেকে জাকির দৌড়ে পিচের অর্ধেক পথ পর্যন্ত চলে গিয়েছিলেন। মিরাজ ততক্ষণে তাঁকে ‘না’ করে দেওয়ায় ঘুরে নন স্ট্রাইক ক্রিজে ফেরার চেস্টা করেন জাকির। কিন্তু খারোতের সরাসরি থ্রোয়ে রান আউট হন। ৭ বলে করেছেন ৪ রান। ১৫তম ওভারে আক্রমণে এসে তাওহিদ হৃদয়কে তুলে নেন রশিদ খান।








