আগামী ২৯শে নভেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। এবারের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতা হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে।
এখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। উদ্বোধনী দিনেই বাংলাদেশ দল মাঠে নামবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম খেলায় বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
৮ই ডিসেম্বর ফাইনাল দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই সূচি প্রকাশ করেছে।








