শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সন্ত্রাসের আখড়া না হয় সেদিকে খেয়াল রাখছে অন্তর্বর্তী সরকার। এব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভবিষ্যতে নির্বাচিত সরকাকেও বিষয়টি খেয়াল রাখার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিষয়ক সেমিনারে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিলো ছাত্রলীগ। তারা পুরো জাতিকেই জিম্মি করে রেখেছিলো।
বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেমিনারে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরা হয়। এসময় সংগঠনটির হাতে ৮৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়।








