বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ৪ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে। এতে সদস্য সচিব হিসেবে আছেন আরিফ সোহেল,মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
মঙ্গলবার (২২শে অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।
মঙ্গলবার (২২শে অক্টোবর) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে জানান সমন্বয়করা।








