বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে জেনারেশন নেক্সট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২২ই অক্টোবর) সকাল থেকে বাইপাইল গোলচত্তরে এই কর্মসূচি পালন করছেন তারা। এর ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন রুটের যাত্রীরা। কিছু যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করায় তারা মহাসড়ক অবরোধ করেছেন। এর আগে একাধিকবার বেতন পরিশোধের কথা দিয়েও তা রাখেনি কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলেবে বলেও জানান আন্দোলনকারীরা।








