অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন।
আজ বুধবার বিকেলে পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা জুলাই- আগস্টের ছাত্র আন্দোলনের সময় তরুণ ‘বিপ্লবীদের’ আঁকা গ্রাফিতি ঘুরে ঘুরে দেখেন।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলম, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








