বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

দীপ্ত টিভির কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপি নেতা রবিকে শোকজ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নোটিশে রবিকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে কারণ দর্শানোর জন্য।

নোটিশে রবিকে উদ্দেশ্য করে বলা হয়, “গতকাল সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহত হওয়ার ঘটনায় আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।”

সেখানে আরও উল্লেখ করা হয়, “সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।”

রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে নিহতের পরিবার, যারমধ্যে তিন নম্বর আসামি বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি। শুক্রবার সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার রুহুল কবির খান।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে। ফ্ল্যাটের মালিকানা নিয়ে তিন বছর ধরে চলে আসা দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রামপুরার মহানগর প্রজেক্টে ৪ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির ওই ফ্ল্যাটে হামলা করে সন্ত্রাসীরা।

এসময় ভবন মালিকের ছেলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.