সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমরা বারবার একই ভুল করছি’

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করলো নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিতিশ-রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবে ২২১ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের নতুন সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ম্যাচ হারের পর শান্ত বলেন, আমরা বারবার একই ভুল করছি, যেটা দল হিসেবে ইতিবাচক কিছু নয়। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে, ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।

শান্ত আরও বলেন, নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও কাজ করতে হবে।

১২ অক্টোবর হায়দরাবাদে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের দায়িত্বশীলতা চান অধিনায়ক। শান্ত বলেন, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.