ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে প্রথম বারের মতো জায়গা পেয়েছেন অফ স্পিনার রাকিবুল। জায়গা পেয়েছেন লেফটি টপ অর্ডার পারভেজ ইমন। এছাড়া ১৪ মাস পর দলে ফিরেছেন অফ স্পিনার ও রাইটহ্যান্ড ব্যাটার মেহেদি মিরাজ।
রোববার সন্ধ্যায় বিসিবির অফিশিয়াল ওয়েব সাইট টাইগার ক্রিকেট ডট কম ডট বিডিতে এই তথ্যা জানানো হয়।
তবে দলে নেই সাকিব। কেননা কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দেন, তিনি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। এমনকি ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
ভারতের বিপক্ষে আগামী ছয় অক্টোবর গোয়ালিওরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দিল্লি ও হায়দরাবাদে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ।
বাংলাদেশের টি-২০ দল
নাজমুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, রাকিবুল হাসান।








