গাজীপুরের কালিয়াকৈরে দু’টি কলোনীতে আগুনে ৪০ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৩ শে সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মৌচাকের আমবাগান এলাকার কলোনীতে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনে কলোনীর ৪০ টিনশেডের ঘর আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের দুটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটিসহ চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে থেকে আগুন ছড়িয়ে পেড়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত করে জানানো হবেও বলেও জানান তিনি।








