বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে গিয়ে ১ জন নিহত, আহত প্রায় ৩০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।

আজ সোমবার দুপুরে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে স্থানীয় সিয়া ও সুন্নী মতবাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১১টার দিকে কুলিয়ারচর বাসস্ট্যান্ড এলাকায় মিলাদুন্নবীর দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয়।

প্রায় দুই ঘণ্টা করে চলা সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ছয়সূতী মসজিদে হামলা ও ভাঙচুর করে একটি পক্ষ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

সকাল থেকে ঘণ্টাব্যাপী পৌর শহরের কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃক্সখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.