অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার গাইবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অনিয়ম-দুর্ণীতি, খুন-গুমের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল তা থেকে পরিত্রাণ পেতে সংস্কারের বিকল্প নেই। সময় বেঁধে দিয়ে এ কাজ করা সম্ভব না। সংস্কারের জন্য এই সরকারের যতটুকু সময় প্রয়োজন তা জামায়াতের পক্ষ থেকে দেওয়া হবে।
সংস্কার শেষে অন্তর্বর্তকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান অনুুযায়ী একজন মুসলমান যে সুবিধা পাবে একজন অমুসলিমও একই সুবিধা পাবে। আওয়ামী লীগ সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রোটারি জেনারেল।








