শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মেঘনা নদীর ভাঙনে ভিটে হারা অনেকে

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙন বেড়েছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি ও যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা। এছাড়া মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের পথও। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

শনিবার মধ্যরাতে হঠাৎ করেই কিশোরগঞ্জের ভৈরবের ডিপু ঘাট এলাকায় মেঘনা নদীতে ভাঙন দেখা দেয়। একের পর এক নদীগর্ভে বিলীন হতে থাকে বসত ঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। কিছু বুঝে ওঠার আগেই ভাঙন শুরু হওয়ায় ঘরের জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি অনেকে। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

কেবল ঘর বাড়ি নয়, মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেছে যমুনা অয়েল কোম্পানির একাংশ। স্থানীয়রা বলছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের শিকার হয়েছেন তারা।

ভাঙন অব্যাহত থাকলে দু’টি রেল সেতু, পদ্মা অয়েলসহ কয়েকটি কোম্পানির গোডাউন নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার কথা জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ান আহমেদ রাফি। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.