মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় ২৯-০৮-২০২৪ ইং তারিখে পুরাপাড়া ইউনিয়ন পরিষদে মাতৃদুগ্ধ সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান বাবু ফকির। পরিচালনা করেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব পবিত্র কুমার শিকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মেহেদী হাসান, কমিউনিটি এবং হেলথ এক্টিভিটিভ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং পুরাপাড়া ইউনিয়নের সকল কমিউনিটি সেন্টারের কর্মকর্তাগণ।
এছাড়া উপস্থিত ছিলেন সকল গ্রামপুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যতে বলেন, সকল শিশুদের পুষ্টি খাওয়াতে হবে এবং সর্বদা পুষ্টিকর জাতীয় খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন। সকলকে ইউনিয়নের কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেন ।








