শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ত্রাণ সংগ্রহের অনন্য সাক্ষী হয়ে রইলো ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’

টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ চলছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) ত্রাণ সংগ্রহের তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা সংগ্রহ করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে ৪র্থ দিনের মতো এই ‘গণত্রাণ’ কর্মসূচি কার্যক্রম শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

ফান্ড কালেকশনের সঙ্গে যুক্ত থাকা সহসমন্বয়ক মো. জহির রায়হান বলেন, সর্বশেষ আপডেট: রাত ১১টা পর্যন্ত আজকে টিএসসিতে নগদ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে টাকাও।

গতকাল সারাদিনও এভাবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তারা। পরে এসব ত্রাণ নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

বিকাশ ও নগদ : 01886969859

রকেট : 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট :

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

Routing Number: 125260341

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.