রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ বন্ধের নির্দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একযুগ ধরে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান পাপন। তার মেয়াদে বিসিবির সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচলে ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণ। নৌকার আদলে নির্মাণ শুরু হতে যাওয়া এই স্টেডিয়ামের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান মাহবুব উল আনাম। নকশা তৈরিতে পরামর্শক ফি ছিল প্রায় ৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৮০ কোটি টাকা। আর খরচ ছাড়িয়েছিল হাজার কোটি টাকা।

জানা গেছে, এ স্টেডিয়াম নির্মাণের ব্যয় বিসিবি থেকেই জোগান দেওয়ার কথা। শুরুতে ব্যয় ৮০০ কোটি ধরলেও পরে ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। স্টেডিয়ামের বিভিন্ন বক্স, সদস্য ফি বিক্রি থেকে এ খরচ তোলার পরিকল্পনা ছিল বলে মাহবুব উল আনাম জানিয়েছেন।

স্টেডিয়ামের নির্মাণকাজ চলতি বছর শুরু করতে চেয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। সে লক্ষ্যে প্রাথমিকভাবে ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছি। তবে আগের সরকারের পতনের পর এ কাজ বন্ধ হয়ে গেল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.