আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাবো।
তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।








