বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

রাজসিক সংবর্ধনার মধ্য দিয়ে দায়িত্ব নিলেন মেয়র টিটু

লাল গালিচা সংবর্ধনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা মো. ইকরামুল হক টিটু। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা প্রিয় মেয়রকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে নগর পিতা হিসেবে ইকরামুল হক টিটু এই দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন দুপুরে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন তিনি। এ সময় জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করায় নগরবাসীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, তাদের অনেক প্রত্যাশা আছে। তাই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থেকে কাজ করতে হবে। যদিও বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রাতারাতিই সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। তবুও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে হবে এবং আমাদের আচরণ হতে হবে জনকল্যাণমুখী।

এ সময় তিনি নগরীর যানজট, জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নাগরিকসেবা বৃদ্ধি, নাগরিক অভিযোগের প্রতিকার, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তা-কর্মচারিদের দিকনির্দেশনা প্রদান করে সেবা প্রদানে তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় মেয়র টিটু আরও বলেন, ময়মনসিংহ একটি পুরাতন এবং ঘনবসতিপূর্ণ শহর। এই বিষয়টি বিবেচনায় রেখেই সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। রাস্তার পাশে অবৈধ বাজার, ভ্রাম্যমাণ বাজার বন্ধ করা, নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হবে।

অপরদিকে সভার শুরুতেই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হাসান এবং বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর মো. লিয়াকত আলী এবং লাল মিয়া লাল্টুর কমিশনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া করা হয়।

সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরবৃন্দ, সচিব মো. আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞাসহ কর্মকর্তা, কর্মচারী ও প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইকরামুল হক টিটু ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ময়মনসিংহ পৌরসভায় মেয়র পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন হলে তিনি প্রশাসক নিযুক্ত হয়ে ২০১৯ সালে ৫ মে করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের ৪ এপ্রিল করপোরেশনের দ্বিতীয় নির্বাচনেও তিনি বিপুল ভোটের ব্যবধানের নগরীর সবকটি কেন্দ্রে বিজয়ী হওয়ার রেকর্ড সৃষ্টি করে দ্বিতীয় মেয়াদে করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.