সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি। বহুল আলোচিতও বটে। কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা রয়েছে বেশ সরব ভাবেই। পুত্রকে নিয়ে কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দেখা যায় পরীকে। এবার কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় তাকে দেখা গেছে।
পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন।
কখনও বৃষ্টিতে একা একা আবার বোনদের নিয়ে সরিষা ক্ষেতে উড়ে যান পাখির মতো। আবার প্রজাপতি হয়ে ফুলেদের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই চিত্রনায়িকা। প্রকৃতির মায়ায় তিনি যে ভেসে বেড়ান সেই ছবি শেয়ার করেন দর্শক ভক্তদের সঙ্গেও।
এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (২৮ মে) পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’








