মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২ জুন থেকে ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আগামী ২ জুন থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, “শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আগামী ২ জুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।”

এর আগে আন্তমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেয় হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল।একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় ৮ দিন। ঈদুল আজহায় ১৬-১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথে ছুটবে মানুষ। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

বৈঠক সূত্রে জানা যায়, ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ঈদযাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এক দিন আগে পরেও হতে পারে।

আরও জানা যায়, সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে আগামী সোমবার (২৭ মে) সংবাদ সম্মেলন রেল ভবনে বিস্তারিত তুলে ধরবেন রেলমন্ত্রী।

সভার কার্যবিবরণীতে দেখা যায়, এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুসারে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হতে পারে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হতে পারে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হতে পারে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হতে পারে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হতে পারে ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এ সময় রেল মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়েসহ অনলাইনে টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.