শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চীন সফরে আওয়ামী লীগের ৫০ সদস্য

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার তারা চীনের উদ্দেশে বিমানে ঢাকা ছাড়ে।

এই সফরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের ওয়েব ও ডিজিটাল টিমের ৫০ জন সদস্য অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতারা সিপিসির প্রধান কার্যালয় পরিদর্শন, দলের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং কর্মশালায় অংশ নেবেন। ১২ দিনের সফর শেষে ৫ জুন তারা দেশে ফিরবেন।

প্রতিনিধি দলটির নেতা তানভীর শাকিল জয় জানান ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত চীনের ঝেজিয়াং প্রদেশে কর্মশালা ও মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। ১ জুন চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার পর ২ ও ৩ জুন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয় পরিদর্শনসহ পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ৪ জুন বেইজিং থেকে রওনা হয়ে ৫ মে ঢাকায় ফিরে আসবে প্রতিনধি দলটি।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বাড়তে থাকে। ২০১২ সালের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশটি সফর করছেন।

২০১৯ সালে আওয়ামী লীগের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফরকালে ওই বছরের ২১ মার্চ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক সই হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.